বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
24 C
Dhaka
Homeঅপরাধমিরপুরে পুলিশের ওপর হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

মিরপুরে পুলিশের ওপর হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ৬:২৪

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় আন্দোলনকারীদের আড়ালে থাকা একদল ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীদের ছদ্মবেশে থাকা একদল বিশৃঙ্খলাকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা ও ভারী ইটপাটকেল দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত ও গুরুতর আহত হন।

বিশেষ করে সংঘর্ষের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য বিচ্ছিন্ন অবস্থায় পড়লে হামলাকারীরা তাদের ঘিরে ধরে মারধর করেন। এ ঘটনার পর হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে ডিবি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর