আজ রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকটি জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৫ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংক মাধ্যমে এসেছে ২১ কোটি ৫০ লাখ ৭০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার এসেছে। ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার এসেছে।


