বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
18 C
Dhaka
Homeআইন আদালতজামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন ছরওয়ার আলম

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন ছরওয়ার আলম

প্রকাশ: ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার মামলায় বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করলেও, আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিনের আবেদন করেন।গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট ছড়িয়ে পড়ে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই পোস্টের স্ক্রিনশট দ্রুত শেয়ার হওয়া এবং জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে এটি শিরোনামে আসে।

পরবর্তী সময়ে এই ঘটনা তদন্তের অংশ হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে। পরে ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে হাতিরঝিল থানা এলাকায় গ্রেপ্তার দেখায়।

এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলা হয় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাকডের বিষয়ে গ্রেপ্তার ছরওয়ারে আলমের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ আছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি। সেই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপসহ আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা সরঞ্জামগুলো ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া তদন্তের স্বার্থে প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মোবাইল ডিভাইসও ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এদিকে জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেয়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ সারোয়ার আলমসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এ অভিযান শুরু করা হয়। অভিযোনে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর