মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeআন্তর্জাতিকপাকিস্তানি যুদ্ধবিমান টহল দিচ্ছে আফগানিস্তানের আকাশে , ধ্বংস বহু সামরিক স্থাপনা

পাকিস্তানি যুদ্ধবিমান টহল দিচ্ছে আফগানিস্তানের আকাশে , ধ্বংস বহু সামরিক স্থাপনা

প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:৩৫

আফগান তালেবানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার পর দেশটির কান্দাহারের আকাশে টহল দিচ্ছে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান।

পাকিস্তান জানিয়েছে, কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় চালানো অভিযানে তালেবানের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং শতাধিক সদস্য নিহত হয়েছেন। তবে এসব দাবি স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আফগানিস্তানের কান্দাহারের আকাশে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) যুদ্ধবিমান টহল দিচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ। আফগান তালেবানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর পর এসব টহল চলছে।

❗️❗️‼️‼️ قندھار میں پاکستانی فضائیہ کی پٹرولنگ

پاکستانی جیٹ طیارے فضائی حملے کرنے کے بعد قندھار کی فضامیں گشت کر رہے ہیں, *سیکورٹی ذرائع*

افواج پاکستان کسی بھی جارحیت کیخلاف مکمل طور پر تیار اور بھر پور جواب دینےکی صلاحیت رکھتی ہے ، *سیکیورٹی ذرائع* pic.twitter.com/nqKL8OJGLd

— PTV News (@PTVNewsOfficial) February 27, 2026
নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি নিউজ জানায়, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনও আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেয়ার সক্ষমতা রাখে।’

এদিকে পাকিস্তান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান বিমানবাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় নির্ভুল বিমান হামলা চালিয়েছে। এতে তালেবানের চেক পোস্ট, ব্রিগেড সদর দপ্তর, গোলাবারুদ ডিপো ও লজিস্টিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

In an exclusive talk with Pakistan TV, Federal Minister for Information and Broadcasting Attaullah Tarar confirmed Pakistan’s Air Force carried out precise airstrikes in Kabul, Kandahar, and Paktia, destroying Taliban posts, brigade headquarters, ammunition depots, and logistic… pic.twitter.com/J61ubB9n9C

— Pakistan TV (@PakTVGlobal) February 26, 2026
তিনি বলেন, এসব হামলায় ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।

অপারেশন ‘গাজব লিল-হক’–এর সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আতাউল্লাহ তারার বলেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের এই মন্ত্রী আরও জানান, আফগান তালেবান সরকারের ২৭টি পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করা হয়েছে।

2026

▫️ افغان طالبان رجیم کے 133 کارندے ہلاک ہونے کی تصدیق، 200 سے زائد زخمی۔ کابل، پکتیا اور قندھار میں افغان طالبان کے دفاعی اہداف کو نشانہ بنایا گیا، جس میں مزید ہلاکتوں کا امکان ہے۔
▫️ افغان طالبان رجیم کی 27 پوسٹیں تباہ، 9 پوسٹوں پر قبضہ…

— Attaullah Tarar (@TararAttaullah) February 26, 2026
এছাড়া দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর এবং ৮০টির বেশি ট্যাংক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর