মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
31 C
Dhaka
Homeআন্তর্জাতিকবিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিখোঁজ

বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিখোঁজ

প্রকাশ: সেপ্টেম্বর ৮, ২০২৬ ৮:১৩

বাহামাসে ছুটির অবকাশ কাটিয়ে ফ্লোরিডায় ফেরার পথে সাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চার সদস্য নিখোঁজ হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাহামাসের আন্দ্রোস দ্বীপের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মায়ামির বাসিন্দা ৮০ বছর বয়সী পাইলট মারিও লামার, তার স্ত্রী লিলি লামার (৭৯) এবং তাদের দুই নাতি-নাতনি সোফিয়া সোসা (২৮) ও ক্রিশ্চিয়ান সোসা (২২)।

পুলিশ ও বিমান চলাচল সূত্রে জানা যায়, পাঁচ আসনবিশিষ্ট ‘পিএ-৩৪ পাইপার’ বিমানটি বাহামাসের গ্রেট হারবার কে থেকে ফ্লোরিডার ওপা-লোকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বৈরী আবহাওয়ার মুখে পড়ে বিমানটি।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটের ব্যবধানে বিমানটির উচ্চতা ১০ হাজার ফুট থেকে ৩ হাজার ৭০০ ফুটে নেমে আসে এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেঙে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ মারিও লামারের ৪০ বছরের বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। ছুটি কাটিয়ে নিজ ঘরে ফেরার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে বাহামাস কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর