আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।ফের


