বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
21 C
Dhaka
Homeজাতীয়বেগম জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি একদিনের,৩ দিনের রাষ্ট্রীয় শোক

বেগম জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি একদিনের,৩ দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০২৫ ১:১৮

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত  তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এতথ্য জানান।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর