বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
20 C
Dhaka
Homeজাতীয়আজ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প

আজ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প

প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৬ ৯:৩৭

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) ভোররাত ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য ৫.২ ও ৫.৪ মাত্রার এই মৃদু ভূমিকম্পগুলো অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিলোমিটার গভীরে।

এদিকে, ইউএসজিএসের সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ভোররাত ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ড আরও একটি কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মারিগাও এলাকা থেকে ১০ কিলোমিটার পূর্বে। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটারস্কেলে ৫.৪।Advertisement

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভোররাত ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে। আসামের ধিং এলাকা থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল এবং এর মাত্রাছিল ৫.২।

ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এই বিষয়ে পোস্ট করেন। সিলেট নগরী ও আশপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর