বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17 C
Dhaka
Homeজাতীয়উপদেষ্টারা জেলায় জেলায় যাচ্ছেন গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায়

উপদেষ্টারা জেলায় জেলায় যাচ্ছেন গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায়

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২৬ ৬:০৯

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদেরসদস্যরা এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। এই কার্যক্রমের আওতায় আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন তারা।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থান করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।Advertisementসপ্তাহব্যাপী এই প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। সেই সঙ্গে তারা গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর