সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeজাতীয়জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

আপডেট: জানুয়ারি ২১, ২০২৬ ৬:৫৬
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬ ১২:৪৭

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে ২৯৮ আসনে থাকছেন এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সারা দেশে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন। সকাল ১০টায় রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটেও এ কার্যক্রম শুরু হয়েছে।Advertisement

প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় আচরণবিধি নিয়ে প্রার্থীরা ইসিকে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন।

বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন। তাদের মধ্যেই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

‎‎এদিকে, আজ প্রতীক পেয়েই প্রচারণায় নামতে যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটের দিন ঠিক রেখে পাবনা ১ ও পাবনা ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর