বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17 C
Dhaka
Homeজাতীয়পুনরায় চালু এনআইডি সংশোধন কার্যক্রম 

পুনরায় চালু এনআইডি সংশোধন কার্যক্রম 

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৫০
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬ ১০:২২

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।Advertisementএনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সব ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।

হুমায়ুন কবীর বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এটা আবার পুনরায় চালু করা হয়েছে।

এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরের চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, আমরা এটা বন্ধ রেখেছিলাম। এখন ওপেন করে দিয়েছি। কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর