বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য আজ পত্র জারি করা হয়েছে। শূন্য হওয়া ১৮০ জন পুলিশ সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে শিগগিরই। যথাযথ পরীক্ষার মাধ্যমেই এ নিয়োগ হবে।
তিনি আরও বলেন, পুলিশে জনবল বৃদ্ধির চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র (ক্লিয়ারেন্স) পেলে খুব শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাব-ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে যথাসময়ে জানানো হবে।


