বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
33 C
Dhaka
Homeজাতীয়৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হবে আজ থেকে

৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হবে আজ থেকে

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:৪০
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:২৯

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাসস

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর