শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
17 C
Dhaka
Homeরাজধানীদুটি বিদেশি পিস্তলসহ পল্লবী থেকে ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দুটি বিদেশি পিস্তলসহ পল্লবী থেকে ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ: জানুয়ারি ২, ২০২৬ ১২:৫১

রাজধানীর পল্লবী এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড তাজা গুলিসহতিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া উইং।র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসীদের আটক করা হয়। গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টায় র‍্যাব-৪-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ ফয়সাল সাদী জানান, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর