বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়ির ধুরুং নদী থেকে ১৬ লাখ টাকার গোলগাছ ও বাঁশ উদ্ধার করেছে...

ফটিকছড়ির ধুরুং নদী থেকে ১৬ লাখ টাকার গোলগাছ ও বাঁশ উদ্ধার করেছে সেনাবাহিনী

প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ৭:১৪

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন ফটিকছড়ির মানিকপুর-বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের সদস্যদের এক অভিযানে ধুরুং নদী থেকে বিপুল পরিমাণ পাহাড়ি গোল কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্র জানায়, বাইন্যাছোলা আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরুং নদীর একটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের ২৫০টি গোলগাছ ও ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, ধুরুং নদী ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ অবৈধভাবে কেটে নদীপথে সরিয়ে নিয়ে যাচ্ছে একটি চক্র।

এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান।
অভিযানের একপর্যায়ে নদীতে পড়ে থাকা অবস্থায় কাঠ ও বাঁশের বড় একটি চালান দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। এসব কাঠ ও বাঁশ কোথা থেকে কেটে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষ্মীছড়ি সেনা ক্যাম্পের তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও অবৈধ কাঠ ও বাঁশ পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর