বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে যুবক গ্রেফতার

ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ৭:২৮

চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরহাট পৌরসভায় একটি ওয়ারিশ সনদকে কেন্দ্র করে মৃত মৌলানা আবদুল হালিমের ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানা পুলিশ আরমানকে গ্রেফতার করে।

অভিযোগকারী মো. রাশেদ সুজন বলেন, মৃত মৌলানা আবদুল হালিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাঁর পালক সন্তানকে ওয়ারিশ দেখিয়ে ২০২৪ সালের ১২ আগস্ট একটি জাল ওয়ারিশ সনদ ইস্যু করা হয়। পরে যাচাই-বাছাইয়ে সনদটি জাল প্রমাণিত হলে ২০২৫ সালের ২১ মে প্রকৃত ওয়ারিশদের প্রত্যয়ন দেয় পৌর কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আদালতের পরোয়ানামূলে সাহেদ মোহাম্মদ আরমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর