বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
29 C
Dhaka
Homeজেলার খবরপুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃ-ত্যু

পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃ-ত্যু

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ৬:৪৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরানী মাদ্রাসা থেকে এসে ৪ বন্ধু একসাথে গোসল করতে যায় পার্শ্ববর্তী পুকুরে। পুকুরে গোসল করতে নামার একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা (নাজিরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলেন স্থানীয় আব্দুস শুক্কুরের ছেলে মোঃ তাহসিন (৮) ও প্রবাসী জাহাঙ্গীরের ছেলে জাহেদ (৮)।তারা নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর