বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে এমপির নেতৃত্বে ৭ কিলোমিটার পায়ে হেঁটে মাদক বিরোধী র‍্যালি

ফটিকছড়িতে এমপির নেতৃত্বে ৭ কিলোমিটার পায়ে হেঁটে মাদক বিরোধী র‍্যালি

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ৮:২০

মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় সাত কিলোমিটার পায়ে হেঁটে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

নাজিরহাটের ঝংকার মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা অংশ নেন।এ সময় তাঁদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, রশীদ চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, ওয়াহিদুল আলম, মো. মামুন, মহিন উদ্দিন, মো. হারুন, শাহ আলম তালুকদার, মন্জু, সালমান, জুয়েল, জসিম, জহির, আনোয়ার ও রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সচেতন নাগরিকেরা।

র‍্যালিটি প্রায় সাত কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। দীর্ঘ পথ পায়ে হেঁটে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্ব দেওয়ার বিষয়টি কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, এটি সমাজ ও তরুণ প্রজন্মের জন্যও বড় হুমকি। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

র‍্যালি থেকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন অংশগ্রহণ কারীরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর