রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার।গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক।
জামালপুর জেলা ডিবির ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, শনিবার রাতে শহরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি চোরচক্র পরিচালনা করতেন। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা যুবদলের নেতা শফিকুল ইসলাম খান সজীব বলেন, বিষয়টি তারা জেনেছেন। গ্রেপ্তার রবিউল হাসান সোহাগের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


