মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

ফটিকছড়িতে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৬ ৫:৫১

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দিয়ে একটি প্রাইভেট কার পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক ও আরোহীরা পালিয়ে যান। পরে গাড়িটি থেকে ৪০ লিটার মদ উদ্ধারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আজম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি নাজিরহাটের আজম রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইমরুল জানান, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা সেটি ঘটনাস্থলে রেখে চলে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ পাওয়া যায়। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম মেট্রো- ১৪-৩৬৪৩।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি মদসহ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর