সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
27 C
Dhaka

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

0

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে। তবে নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা নগদ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব নোটের পরিবর্তে গ্রাহকদের ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নেতার ফেলোশিপের অর্থ কেলেঙ্কারি, তদন্ত কমিটি গঠন

0

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব ফাতেমা খাতুনের বিরুদ্ধে পিএইচডি সংক্রান্ত তথ্য জালিয়াতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ব্যবস্থা নিলে তা মেনে নেয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক ফাতেমা খাতুন।

প্রাপ্ত নথি ও সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি ফেলোশিপ ট্রাস্টের আওতায় পিএইচডি গবেষণার জন্য শিক্ষা ছুটিতে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি গত ২২ আগস্ট ২০২৪ তারিখে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই এবং ট্রাস্টকে অবহিত না করে দেশে প্রত্যাবর্তন করেন। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে অবস্থান করলেও গত মার্চ ২০২৫ পর্যন্ত নিয়মিতভাবে বৈদেশিক হারে ‘লিভিং এলাউন্স’ বিল গ্রহণ করে গেছেন, যা আইনত দণ্ডনীয়।

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখের এক চিঠিতে জানানো হয়, অনুমতি ছাড়া দেশে অবস্থান করে অবৈধভাবে ৫ লক্ষ ২৫ হাজার টাকা উত্তোলন করেছেন ওই শিক্ষিকা। উক্ত অর্থ গত ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিলেও ফাতেমা খাতুন তার পিএইচডি সনদের কপি, সুপারভাইজারের প্রত্যয়নপত্র এবং ফেলোশিপ ট্রাস্টের ছাড়পত্র জমা দেননি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে বারবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো সদুত্তর দেননি।

এই পরিস্থিতিতে গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ৫ সদস্যের একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়। ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, একজন শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি জালিয়াতি বা সরকারি অর্থ আত্মসাতের মতো অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করে। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন জানান, আমার ডিগ্রি এখনো সম্পন্ন হয়নি, তবুও আমি ফেলোশিপ ট্রাস্টের অর্থ ফেরত দিয়েছি। যদিও আমি মৌখিকভাবে তাদেরকে বিষয়টি জানিয়েছিলাম।

তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে দুইবার আমাকে শোকজ দেয় কিন্তু আমি লিখিত জবাব না দিলেও মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করি। যদিও আমার উচিত ছিল বিশ্ববিদ্যালয়কে সার্বিক বিষয়ে অবহিত করা। এখন তদন্ত কমিটি যদি আইনানুগ ব্যবস্থা নেয়, আমি তা মেনে নিব।

রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য সচিব মো: এনামুজ্জামান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত

0

রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বাংলাদেশ-ইরান সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ওমানসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকেও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

তিনি বলেন, মর্যাদার ভিত্তিতে আলোচনা হলে ইরান অংশ নেবে, অন্যথায় কোনো আলোচনায় যাবে না—এই বার্তা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে। নির্ধারিত যুদ্ধবিরতির সময় পর্যন্ত ইরান হামলা থেকে বিরত থাকবে, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইরানও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

ইসলামাবাদে আলোচনার ফলাফল প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এর আগেও আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়, বরং আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরতেই আলোচনায় অংশ নেয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে এবং ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে চায়।

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন সফল হয়নি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, হামলার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। তবে বাস্তবে জনগণ সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সফল হয়নি বলেও তিনি দাবি করেন।

ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলার প্রতিবাদে কর্মসূচি আয়োজন করায় বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এসব হামলায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, ইরান এসব হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং দেশটি যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ মানবজাতির জন্য ক্ষতিকর। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ বন্ধে আগ্রহী নয় বলেও তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলায় শিশুদের হত্যা করা বিশ্ব বিবেকের ওপর আঘাত এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইরানের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী মরিয়ম জামিলা তামান্না।

আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব ডা. নাবিল আহমদ ও জিহাদী ইহসান, মো. আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ আহমদ, ঢাকা আলীয়া মাদরাসা শাখার আহ্বায়ক রকিব মণ্ডল, সদস্য সচিব জিনাত হোসাইন ও যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি, মাহফুজুর রহমান, মাসুম বিল্লাহ, আল আমীন শেখ এবং জালালুদ্দিন রুমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম আহমেদ প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানি শিশুদের স্মরণে প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুলব্যাগ ও ছবি প্রদর্শনী আয়োজন করা হয়। পাশাপাশি যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়, যেখানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর দিয়ে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।

দুই বছরের নিষেধাজ্ঞা পেলেন ভারোত্তোলক মাবিয়া 

0

সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ভারোত্তোলনের সবচেয়ে সফল ও পরিচিত মুখ মাবিয়া আক্তার সীমান্ত।

ইসলামিক সলিডারিটি গেমস শুরুর আগে ভারোত্তোলক মাবিয়ার নমুনা গত ২৯ অক্টোবর ঢাকায় নেওয়া হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেই নমুনায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মাবিয়াকে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এই শাস্তি কার্যকর হয়েছে ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে।

এই শাস্তি নিয়ে মাবিয়া বলেন, বৃহস্পতিবার অলিম্পিক থেকে আমি চিঠি পেয়েছি। ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে এমনটা চিঠিতে লেখা আছে। আমি আপিল করব।

তিনি বলেন, আমাদের সব সময় বলা হয়েছে একটা নাপা খেলেও যেন ডাক্তারের প্রেসক্রিপশন থাকে। পেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ যেন না খাওয়া হয়। আমার পা ব্যথা ও ফোলা ছিল। এজন্য ওষুধ খেয়েছি, সেটার পেসক্রিপশনও ছিল।

মাবিয়া ডারউইক্স জাতীয় ওষুধ সেবন করেছিল। যা রক্তচাপ কমানো, হৃদযন্ত্রের ফেলিওর, শরীর থেকে পানি বের করার জন্য অনেক সময় চিকিৎসকরা দিয়ে থাকেন। শারীরিক কারণে এটা মাবিয়ার প্রয়োজন থাকলেও ভারত্তোলনের সঙ্গে সাংঘর্ষিক। যে কারণে তাকে এই শাস্তির মধ্যে পড়তে হয়েছে।

এর আগে ২০১৬ ও ২০১৯ সালে এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন। বিশেষ করে ২০১৬ সালে কিশোরী মাবিয়ার স্বর্ণ জয়ের পর কান্নার ছবি পুরো দেশবাসীকে স্পর্শ করেছিল। তার নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সে দেশের একজন সম্পদ। এই পরিস্থিতিতে তাকে মানসিকভাবে সহায়তা করা হবে। তিনি যেন একা অনুশীলন করতে পারেন সেই ব্যবস্থা থাকবে। তার বয়স ২৭ বছরের কম, ফলে আর দেড় বছর পর হলেও যেন খেলায় ফিরতে পারে।

আন্তর্জাতিক সংস্থা ওয়াডার প্রধান কার্যালয় কানাডায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ১৪০ দেশের অর্থায়নে ওয়াডা পরিচালিত হয়। ওয়াডা প্রণীত নির্দেশনা অনুযায়ী ক্রীড়াবিদদের ডোপিং টেস্ট দিতে হয়। ডোপিং পজিটিভ হলে শাস্তি হয় কোডের ধারা অনুযায়ী। আর ওয়াডার শাস্তির সুপারিশ বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে।

পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না।

রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টায় ঢাকা সেনানিবাসে শসস্ত্র বাহিনীর দরবারে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনার পরের শাসনামলে নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ। পেশাদারত্বে কোনো আপস না করতে বাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চায় সরকার।

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

0

রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশরাফুল।

এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১২

0

শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি অজ্ঞাত গাড়ির পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

কোন সমঝোতা ছাড়াই ফেরত যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল 

0
পাকিস্তানে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা
পাকিস্তানে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর আলোচনা কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের দেওয়া শর্তসমূহ গ্রহণে অস্বীকৃতি জানানোয় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জেডি ভ্যান্স জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধি দল অত্যন্ত নিবিড় ও সরাসরি কথা বললেও শেষ পর্যন্ত মৌলিক বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি। আলোচনার ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী না করে তিনি বলেন, “পাকিস্তান চমৎকার কাজ করেছে। তারা দুই দেশের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করেছে। আমরা সরাসরি কথা বলেছি, যা একটি ইতিবাচক দিক।”

তবে সমঝোতা না হওয়াকে ইরানের জন্য বড় দুঃসংবাদ হিসেবে দেখছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা আমাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমার বিষয়ে স্পষ্ট ছিলাম। কিন্তু ইরানি পক্ষ আমাদের শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।”

আলোচনার মূল কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা। ভ্যান্স স্পষ্ট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তারা যাতে প্রয়োজনীয় সরঞ্জাম বা প্রযুক্তিও জোগাড় করতে না পারে—এমন একটি স্থায়ী ও মৌলিক প্রতিশ্রুতি আমাদের প্রয়োজন ছিল। কিন্তু তাদের কাছ থেকে দীর্ঘস্থায়ী সদিচ্ছার প্রমাণ আমরা এখনো পাইনি।”

উল্লেখ্য, ২১ ঘণ্টার এই আলোচনার সময় মার্কিন প্রতিনিধি দল অন্তত ১২ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে একটি ‘চূড়ান্ত এবং সর্বোত্তম’ প্রস্তাব দেওয়া হয়েছে, যা গ্রহণ করার জন্য এখন তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ।

এর আগে, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার প্রথম ধাক্কাতেই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা। যুদ্ধে ইরানের তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারসহ অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন।

অন্যদিকে, ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিয়েছিল। হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় মার্কিন তেল বাণিজ্যে বড় ধরণের ধস নামে। এই কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসলামাবাদের এই আলোচনা চলাকালেই লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলা পুরো প্রক্রিয়ায় বিষ ঢেলে দিয়েছে। সমঝোতার ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ইসরায়েলের হামলায় ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গেই বোঝাপড়া করে এই হামলা চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই দ্বিমুখী আচরণের কারণে ইরান এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে। সমঝোতা ব্যর্থ হওয়ায় এবং লেবাননে হামলা অব্যাহত থাকায় যেকোনো সময় অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা যেকোনো পরিস্থিতির জন্য সামরিকভাবে প্রস্তুত। ফলে ইসলামাবাদ থেকে মার্কিন প্রতিনিধিদের খালি হাতে ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিল কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

 

বাংলাদেশের ৩ পেসার আগুন ঝড়ালেন পাকিস্তানের সুপার লিগে

0

শনিবারের (১১ এপ্রিল) এই ম্যাচে পেশোয়ারের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় লাহোর।

ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজ, শরিফুল ও নাহিদ রানা। লাহোরের হয়ে ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শাহিন আফ্রিদির পরে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।

অন্যদিকে, লাহোরকে ৯৭ রানে গুটিয়ে দিতে বিশাল ভূমিকা ছিল নাহিদ ও শরিফুলের। লাহোরের ইনিংসের প্রথম উইকেটটাই এনে দেন শরিফুল। যদিও ম্যাচে ২ ওভারের বেশি বল করতে হয়নি তাকে। ১২ বলে তিনি খরচ করেন ১৭ রান।

অন্যদিকে, আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও গতির আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে দিয়েছেন নাহিদ। ম্যাচে ৩ ওভার বলে করে ১৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি। আব্দুল্লাহ শফিক আর উসাম মীর তার বল বুঝেই উঠতে পারেননি।

পেশোয়ারের হয়ে এদিন ব্যাট হাতে আবারও নায়কোচিত ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। ৪৮ বলে ৭৪ রান করেছেন এই শ্রীলঙ্কান। ৪০ বলে ৪৩ রানের ধীরগতির ইনিংসেও তাতে খুব একটা সমস্যা হয়নি পেশোয়ারের।

বিজিবি এবার জব্দ করল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 

0
জব্দ হল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 
জব্দ হল ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান 

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত হলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, একদল চোরাকারবারি নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

এ সময় বিজিবির হ্নীলা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে অ্যাম্বুশ স্থাপন করে। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকেট থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, একইদিন দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জ্বালানি, ভোজ্যতেল ও সার পাচার রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। গত দুই মাসে উখিয়া ব্যাটালিয়ন প্রায় ৩ হাজার ৪০০ কেজি সারসহ উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও ভোজ্য তেল পাচার প্রতিরোধ করেছে।

সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।