মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাবাংলাদেশের ৩ পেসার আগুন ঝড়ালেন পাকিস্তানের সুপার লিগে

বাংলাদেশের ৩ পেসার আগুন ঝড়ালেন পাকিস্তানের সুপার লিগে

প্রকাশ: এপ্রিল ১১, ২০২৬ ৯:৪৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজুর রহমানের দল পেশোয়ার জালমিকে ৭৬ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে শরিফুল ইসলাম-নাহিদ রানাদের দল পেশোয়ার জালমি।

শনিবারের (১১ এপ্রিল) এই ম্যাচে পেশোয়ারের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় লাহোর।

ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজ, শরিফুল ও নাহিদ রানা। লাহোরের হয়ে ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শাহিন আফ্রিদির পরে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনিই।

অন্যদিকে, লাহোরকে ৯৭ রানে গুটিয়ে দিতে বিশাল ভূমিকা ছিল নাহিদ ও শরিফুলের। লাহোরের ইনিংসের প্রথম উইকেটটাই এনে দেন শরিফুল। যদিও ম্যাচে ২ ওভারের বেশি বল করতে হয়নি তাকে। ১২ বলে তিনি খরচ করেন ১৭ রান।

অন্যদিকে, আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও গতির আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে দিয়েছেন নাহিদ। ম্যাচে ৩ ওভার বলে করে ১৫ রান খরচায় ২ উইকেট নেন তিনি। আব্দুল্লাহ শফিক আর উসাম মীর তার বল বুঝেই উঠতে পারেননি।

পেশোয়ারের হয়ে এদিন ব্যাট হাতে আবারও নায়কোচিত ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। ৪৮ বলে ৭৪ রান করেছেন এই শ্রীলঙ্কান। ৪০ বলে ৪৩ রানের ধীরগতির ইনিংসেও তাতে খুব একটা সমস্যা হয়নি পেশোয়ারের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর