রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
27 C
Dhaka
Homeখেলাবলের আঘাতে আম্পায়ার আইসিইউতে

বলের আঘাতে আম্পায়ার আইসিইউতে

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ৮:৩৯

দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটারের সজোরে খেলা স্ট্রেট ড্রাইভের আঘাতে গুরুতর আহত হয়েছেন ম্যাচের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। বল সরাসরি তার গালে আঘাত করার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে ঘটনাটি ঘটে ইনিংসের ১৮তম ওভারে। রান তাড়ায় থাকা নিউ দিল্লির ইনিংসে আশিস মিনার করা একটি বল পেয়ে তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন।

চার কিংবা ছক্কার আশায় খেলা সেই শট মুহূর্তেই বদলে দেয় ম্যাচের আবহ। বলটি মাটিতে পড়ার সুযোগ পাওয়ার আগেই সোজা গিয়ে আঘাত করে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে, কানের ঠিক নিচে।

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই গালে হাত দিয়ে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান ব্যাটার থারেজাও। শট খেলার পরপরই দুই হাত মাথায় দিয়ে পিচে বসে পড়েন তিনি। নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটারসহ মাঠে থাকা অন্যরাও দ্রুত আম্পায়ারের দিকে ছুটে যান।

শুরুতে চোটের গভীরতা বোঝা না গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভরদ্বাজের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে দ্রুত তাকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর