বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাশাহরিয়ার হোসেন বিদ্যুৎ হলেন ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব 

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ হলেন ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব 

প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬ ১১:০২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও একসময়ের তারকা ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

গত ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভার পর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হলেও কয়েকটি বিভাগের দায়িত্ব তখনও চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে অন্যতম ছিল ক্রিকেট পরিচালনা বিভাগ।

নতুন করে সেই বিভাগের জন্য সদস্য সচিব নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে অফিস শুরু করেছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট বৈঠকেও অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, হাই-পারফরম্যান্স বিভাগের যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া চলমান রয়েছে। ক্রিকেট পরিচালনা ও হাই-পারফরম্যান্স বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্তদের অন্তর্ভুক্তির মাধ্যমে বোর্ডের সাংগঠনিক কার্যক্রম আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর