মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাশাহিন শাহ আফ্রিদির নতুন রেকর্ড

শাহিন শাহ আফ্রিদির নতুন রেকর্ড

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ৬:৩২

ওয়ানডে ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

রোববার (২৫ অক্টোবর) গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ১৫০ ওয়ানডে উইকেটের ক্লাবে প্রবেশ করেন ২৬ বছর বয়সী এই পেসার। এর মধ্য দিয়ে পাকিস্তানের পেসারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। খবর জিও সুপারের।

ম্যাচে প্রথমে বোলিং করতে নেমে ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনকে ফিরিয়ে নিজের ১৫০তম ওয়ানডে উইকেটটি তুলে নেন শাহিন। সব মিলিয়ে পাকিস্তানের বোলারদের মধ্যে এই মাইলফলকে পৌঁছাতে তার চেয়ে কম ম্যাচ খেলেছেন কেবল সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক।

মাত্র ৮০ ম্যাচে ১৫০ উইকেট পূর্ণ করেছেন শাহিন। পাকিস্তানের হয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি সাকলায়েনের দখলে। ৭৮ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি।

তবে পাকিস্তানের গতিতারকা ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারকে পেছনে ফেলেছেন শাহিন। দুজনই ৯১ ম্যাচে ওয়ানডেতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। ফলে পাকিস্তানের পেসারদের মধ্যে দ্রুততম এই কীর্তি এখন শাহিনের।

ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেয়া পাকিস্তানি বোলাররা
১. সাকলায়েন মুশতাক — ৭৮ ম্যাচ
২. শাহিন শাহ আফ্রিদি — ৮০ ম্যাচ
৩. ওয়াকার ইউনিস — ৯১ ম্যাচ
৪. শোয়েব আখতার — ৯১ ম্যাচ
৫. সাঈদ আজমল — ৯৩ ম্যাচ
৬. উমর গুল — ১০৪ ম্যাচ

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর