বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
29 C
Dhaka
Homeজাতীয়রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৬ ১০:১০

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন নির্বাচন অংশ নেওয়া প্রার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতি পদে এবার দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

গত রোববার ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের পাওয়া ভোট সিইসি ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর