শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
26 C
Dhaka
Homeঅপরাধঅবৈধ জ্বালানি তেলসহ খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় আটক ৪

অবৈধ জ্বালানি তেলসহ খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় আটক ৪

প্রকাশ: মার্চ ৩১, ২০২৬ ৭:৩৫

অবৈধ জ্বালানি তেলসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ((৩১ মার্চ) রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেলসহ তাদেরকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক চারটি যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার ও চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে সর্বমোট ডিজেল ২৫৫০ (দুই হাজার পাঁচশত পঞ্চাশ) লিটার এবং অকটেন ২৪৫ (দুইশত পঁয়তাল্লিশ) লিটার, অর্থাৎ মোট ২৭৯৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন: মো. কামরুল ইসলাম (লঞ্জনিপাড়া, খিলক্ষেত), মোহাম্মদ ইসমাইল (নদ্দাপাড়া, দক্ষিণখান), মিরাজ (পূর্ব নামাপাড়া, খিলক্ষেত) ও জিতু খান (নোয়াপাড়া আমতলা, দক্ষিণখান)।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন, যার ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযান শেষে আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর