বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬
21 C
Dhaka
Homeআন্তর্জাতিকবেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ : উপদেষ্টা 

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ : উপদেষ্টা 

আপডেট: মার্চ ২, ২০২৬ ৯:৪২
প্রকাশ: মার্চ ২, ২০২৬ ৯:৩৫

রোববার(১ মার্চ) ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জনছড়িয়ে পড়লে  এ তথ্য নিশ্চিত করা হয়।

পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। উপদেষ্টার ভাষ্য, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হন, যারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার শিকার হওয়া ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে উপদেষ্টার বক্তব্যে সে গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর