বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬
23 C
Dhaka
Homeখেলাটস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা

টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা

প্রকাশ: জানুয়ারি ১, ২০২৬ ১:৩২

বিপিএলের সপ্তম ম্যাচে মাঠে নেমেছে সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দিয়ে শুরু হলো নতুন বছর। এখনও পর্যন্ত দুই দলই একটি করে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

এই ম্যাচে ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। খেলবেন তাসকিন আহমেদ। অপরদিকে সিলেট তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। খেলবেন আজমতউল্লাহ ওমরজাই।

ঢাকা ক্যাপিটালস একাদশ: উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং সালমান মির্জা।

সিলেট টাইটান্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান এবং আজমতউল্লাহ ওমরজাই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর