বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরকাফনের কাপড়সহ চিঠি দিলো বিএনপি প্রার্থীকে

কাফনের কাপড়সহ চিঠি দিলো বিএনপি প্রার্থীকে

আপডেট: জানুয়ারি ৪, ২০২৬ ৭:১৭
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬ ৬:৪৭

কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়েছে। সরে না দাঁড়ালে ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

গত ২৩ (ডিসেম্বর) অজ্ঞাত পরিচয়ে তাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটিগোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা কারা এ বিষয়ে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ বিষয়ে শাহজাহান চৌধুরী জানান, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে। তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি।তিনি আরও জানান, হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি নূর আহমদ জানানা, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর