রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে বাইক চালকের মরদেহ উদ্দার,বাইক উধাও

ফটিকছড়িতে বাইক চালকের মরদেহ উদ্দার,বাইক উধাও

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৪৮
প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৪৬

চট্টগ্রামের ফটিকছড়ির রক্তছড়ি চা-বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার ধারে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

রোববার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (২৮)। তিনি কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা কৃষক নুরুল আলমের ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মুজিবুর রহমানকে মারধর করে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি রাতের কোনো এক সময় সংঘটিত হতে পারে বলেও ধারণা করেন তিনি।

সহকর্মী মোটরসাইকেল চালক পিয়ারু বলেন, “মুজিব খুবই ভালো ও শান্ত স্বভাবের ছেলে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ বা ঝগড়া ছিল না।” তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে নিজের ‘অনটেস্ট’ মোটরসাইকেলটি মেরামত করে নিয়ে যান।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, “একজন মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ ও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর