শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
26 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য১৩ হাজার ৮৪৭ কোটি টাকা রেমিট্যান্স এলো ৯ দিনে

১৩ হাজার ৮৪৭ কোটি টাকা রেমিট্যান্স এলো ৯ দিনে

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:৫৭
প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৮:৪৭

চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ২২০ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে প্রবাসী আয় এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৬ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৬৮১ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর