শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
28 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যরোজার আগেই ১০০ টাকা হালি লেবুর দাম

রোজার আগেই ১০০ টাকা হালি লেবুর দাম

প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১০:৩১

রোজা শুরু হচ্ছে আর মাত্র তিনদিন পরে। আগেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইফতারে শরবত তৈরিতে ব্যবহুত লেবু হালিপ্রতি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান শুরুর ঠিক আগমুহূর্তে দুই সপ্তাহের ব্যবধানে প্রায় চারগুণ বেড়েছে লেবুর দাম।রাজধানীর বাজারগুলোতে কিংবা বাসাবাড়ির অলিগলির ভ্যানে—কোথাও এখন ৮০ থেকে ৯০ টাকার কমে ছোট এক হালি লেবু পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি উঠেছে ১০০ টাকায়। যা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ঢাকার কাঁচাপণ্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ঠিক দুই সপ্তাহ আগে রাজধানীর বাজারে লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা, যা গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেড়ে হয় ৫০-৬০ টাকা। এখন সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লেবুর হালি।

আবার কোথাও কোথাও এক হালি বড় সাইজের লেবু ১২০ টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা, যা দরদাম করে ক্রেতারা ১০০ টাকায় কিনতে পারছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের পর সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর শান্তিনগর বাজারে একজন ক্রেতার কাছে প্রতি পিস লেবু ৩০ টাকা চাইছিলেন বিক্রেতা খালেদ মিয়া। পরে দরদাম করে ওই ক্রেতা দুটি লেবু কেনেন ৫০ টাকায়।

নয়াবাজারে সবজি কিনতে আসা আল আমিন বলেন, রোজা উপলক্ষে লেবু কিনতে এসেছিলাম। কিন্তু দোকানে দাম জানতে চাওয়ার পর আর কিনতে ইচ্ছা করছে না। হালি চাচ্ছে ৮০ টাকা। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে।

একই বাজারের বিক্রেতা নিজামুল হক বলেন, পাইকারি বাজার থেকে আকার ও মানভেদে ৬০-৭০টাকা দিয়ে হালি কিনেছি। যার কারণে ৮০-১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়লে আমাদেরও বাড়তি দাম দিয়ে কিনতে হয়। বিক্রিও করতে হয় বাড়তি দামেই।

অন্যদিকে, বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। প্রতি কেজি ৫০ টাকার পেঁয়াজ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

একইভাবে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা বিক্রি হতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা।

তবে বাজারে তেল, চিনির মতো মুদিপণ্যের দামে খুব একটা হেরফের হয়নি। ডিমের দাম প্রতি ডজন ১১০-১১৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর