সোমবার, মার্চ ৯, ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬
28 C
Dhaka
Homeখেলাঅনির্দিষ্টকালের জন্য স্থগিত হল শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

প্রকাশ: মার্চ ৮, ২০২৬ ৫:১২

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সাদা বলের দুই সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুই দলের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।মূলত, খেলোয়াড়দের নিরাপত্তা এবং ভ্রমণ ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সূচি অনুযায়ী, শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১৩, ১৫ ও ১৭ মার্চ হওয়ার কথা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার ছিল দুবাইয়ে।

আফগানিস্তান এই প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ, তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজটি কবে নাগাদ পুনরায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছিল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পরিবর্তন হলে বিকল্প ভেন্যু বা সূচি নিয়েও ভাবা হতে পারে বলে জানানো হয়েছিল।

সূত্র- দ্য সানডে গার্ডিয়ান

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর