শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যপাইপলাইনে আরও ৫ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে 

পাইপলাইনে আরও ৫ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে 

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬ ৮:৩০

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে এই ডিজেল আসা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম।

সবশেষ ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল ঢুকেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে। এর আগে, মার্চ মাসে এসেছে ২২ হাজার টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।

ডিপো কর্তৃপক্ষ বলছে, ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসতে সময় লাগবে আনুমানিক ৫০ ঘণ্টা। এই তেল আসা শেষ হলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আবারও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে। পুরো এপ্রিলে মোট জ্বালানি তেল আসবে ২৫ হাজার টন।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে, ১১ মার্চ প্রথম দফায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।

দ্বিতীয় ও তৃতীয় দফায় ৫ হাজার করে ১০ হাজার টন ডিজেল ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আসে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর