বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
23 C
Dhaka
Homeশিক্ষাঅধ্যাপক নিয়াজ আহমদ পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে

অধ্যাপক নিয়াজ আহমদ পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬ ৭:০১

অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনূস সেন্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে রদবদল শুরু হলে ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নতুন সরকার শপথ নেয়ার পাঁচ দিনের মাথায় ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন।

মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ‘গ্রামীণ পরিবার’-এর শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকার এই একটিমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি গত বছর মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়, এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর