শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
27 C
Dhaka
Homeস্বাস্থ্যবিপুল পরিমাণ সরকারি ওষুধ মিললও ডোবায়

বিপুল পরিমাণ সরকারি ওষুধ মিললও ডোবায়

প্রকাশ: মে ১, ২০২৬ ৬:১৫

জামালপুর ইসলামপুরে ডোবায় ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় ভাসছে ওষুধগুলো।

ডোবাজুড়ে ছড়িয়ে আছে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের সরকারি ওষুধ। যেগুলোর অনেকগুলোর গায়ে স্পষ্ট লেখা সরকারি সরবরাহ।

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ক্লিনিকে মাঝে মধ্যে আসেন। রোগীদের ঠিকমতো ওষুধ দেয়া হয় না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। ওষুধ জমাতে জমাতে সেগুলোর মেয়াদ শেষ হলে সেই সব সরকারি ওষুধ ডোবায় ফেলে দেন।

তবে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর