শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬
30 C
Dhaka
Homeখেলাইতিহাসের হাতছানির ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ইতিহাসের হাতছানির ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ: মে ২, ২০২৬ ১১:৫৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিতের সুযোগ, আর নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ বাঁচানো।

সব ঠিক থাকলে শনিবার (২ মে) মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ২টায়। তবে আবহাওয়ার পূর্বাভাসে আবারও বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে উইকেটও পুরোপুরি মিরপুর-ধাঁচের হবে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।

দলীয়ভাবে ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচে খেলা একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ দল। অন্যদিকে সিরিজ বাঁচাতে  নিউজিল্যান্ডের একাদশে কিছু পরিবর্তন আনতে পারে।

সব মিলিয়ে সিরিজের এই শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবে শেষ পর্যন্ত খেলাটি মাঠে গড়ায় কি না সেটিই এখন বড় প্রশ্ন।

দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর