আজ রোববার (৩ মে) সপ্তাহের প্রথম কমদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা দুই মিনিটে বা বেলা ১১টা দুই মিনিটে ডিএসইতে ২৫২ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুর ৬২ মিনিটে ডিএসইএক্স পতন হয় শূন্য দশমিক ৬৩ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৮৬ দশমিক ২৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯ দশমিক ৮৪ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বিডি থাই ফুডের ১০ কোটি ৭৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৬২ লাখ টাকা, ইস্টান ব্যাংকের ১০ কোটি ৩২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের আট কোটি ৫০ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের পাঁচ কোটি ৮৯ লাখ টাকা, বসুন্ধরা পেপারের পাঁচ কোটি ৬০ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের পাঁচ কোটি ৫২ লাখ টাকা এবং এনসিসি ব্যাংকের পাঁচ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।


