সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬
29 C
Dhaka
Homeজাতীয়এবার ইউরোপের ২৭ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা

এবার ইউরোপের ২৭ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা

প্রকাশ: মে ৪, ২০২৬ ৩:৫৭

ঢাকায় অবস্থিত শেনজেন দূতাবাসগুলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদের শেনজেনভুক্ত দেশে অবস্থান না করার জন্য সতর্কবার্তা জারি করেছে।

সোমবার (৪ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় দূতাবাসগুলো।

ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর