সোমবার ( ১১মে ) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের তৈয়বীয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শিশু আয়াত তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায়। এসময় আবছা অন্ধকারে একটি বিষধর সাপ আয়াতকে কামড় দেয়।
শিশুটি কান্না করলে তার মা দেখে একটি বিষধর সাপ পালিয়ে যাচ্ছে। পরে শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থা আশঙ্কা জনক মনে করলে কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর শিশুটি মৃত্যুবরণ করে।
শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতার নামে দীর্ঘ সময়ক্ষেপণ করেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে অতিবাহিত হওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
কিন্তু শেষ রক্ষা হয়নি; চমেক হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অবুঝ শিশুটির মৃত্যুতে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।


