মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬
32 C
Dhaka
Homeরাজধানীবায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কততম ?

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কততম ?

প্রকাশ: মে ১৯, ২০২৬ ১০:১৫

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হলেও তা স্থায়ী হয়নি। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বায়ুমানের অবনতি হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) ‘খুবই অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।

আজ সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ১৬৩।

দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৫৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৬৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, শহরটির স্কোর ১৬৪। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নেপালের কাঠমাণ্ডু, ইন্দোনেশিয়ার জার্কাতা ও সৌদি আরবের রাজধানী রিয়াদ।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল সুইডেনের স্টকহোম। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যুক্তরাষ্ট্রের ডেনভারে, শিকাগো ও ডেট্রয়েট।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর