মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
22 C
Dhaka
Homeজাতীয়এত শক্তিশালী হয়ে যায়নি ইয়াসিন বাহিনী যে র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব...

এত শক্তিশালী হয়ে যায়নি ইয়াসিন বাহিনী যে র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

প্রকাশ: মে ২৬, ২০২৬ ১২:৪০

জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র‌্যাবের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। র‌্যাব মহাপরিচালক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াসিন বাহিনী কি র‌্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।

তিনি বলেন, ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করে যাচ্ছে। গরুর হাট থেকে মহাসড়ক সবখানেই তীক্ষ্ণ নজরদারি করছে র‌্যাব। এর আগে জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর