সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬
36 C
Dhaka
Homeজাতীয়নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

আপডেট: জুন ১, ২০২৬ ৪:২২
প্রকাশ: জুন ১, ২০২৬ ২:৫৮

নতুন করে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বর্তমান। এবারের দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম।

সোমবার (১ জুন) থেকে কার্যকর বর্ধিত এ দাম নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

স্বস্তির ঈদ শেষে জ্বালানবৃদ্ধি করাটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছিল, সেদিন থেকেই যারা আমদানি নির্ভর দেশ, তারা কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে দাম বাড়িয়ে বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের জানা আছে। অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দীর্ঘদিন দাম পুরনো জায়গায় ধরে রেখেছে, যদিও আমরা আমদানি নির্ভর। আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়।

মন্ত্রী বলেন, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমদানি ক্ষমতার ওপর ভর করেই চলতে হবে। অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে, যে পরামর্শক কমিটির পরামর্শে সরকার চলছে।

তিনি আরও বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায়নি। আবার সংকট এখনো কাটেনি। আমাদের আমদানি করেও চলতে হবে। এইসব বিষয় মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর