মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
28.7 C
Dhaka
Homeখেলাপ্যারাগুয়েকে রুখে দিয়ে নকআউটে অস্ট্রেলিয়া

প্যারাগুয়েকে রুখে দিয়ে নকআউটে অস্ট্রেলিয়া

প্রকাশ: জুন ২৬, ২০২৬ ১২:০০

বিশ্বকাপের নকআউট পর্বে যেতে শেষ ম্যাচে মাত্র ১টি পয়েন্ট দরকার ছিল অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্বের শেষ ও তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেই কাঙ্ক্ষিত পয়েন্টটিই তুলে নিয়েছে সকারুজরা। এই ড্রয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকালে ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দল রক্ষণাত্মক ও হিসেবি ফুটবল খেলতে থাকে। যার ফলে প্রথমার্ধ কাটে গোলশূন্য সমতায়। দ্বিতীয়ভাগেও কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

১১তম মিনিটে ভলপাতো ড্রিবলিং করে বক্সের কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে বল হারান। প্রথম ২০ মিনিটে কয়েকটি কর্নার পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাচের মাঝামাঝি সময়ে বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণও ছিল তাদের পক্ষেই।

প্রথমার্ধের শেষ দিকে আরও চাপ বাড়ায় অস্ট্রেলিয়া। ৩৬ মিনিটে জর্ডি বসের দূরপাল্লার শট সহজেই ধরে ফেলেন গিল। ৩৯ মিনিট পর্যন্ত ভলপাতো একাই তিনটি গোলের সুযোগ তৈরি করেন।

অতিরিক্ত সময়ে গোলের খুব কাছেও পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৪৫+২ মিনিটে ভলপাতোর বাঁ পায়ের শট এক হাতে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গিল। এরপর ভলপাতোর তৈরি আরেক আক্রমণ থেকে আরভাইনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে তেমন কিছু করতে না পারলেও বিরতির পর বদলে যায় প্যারাগুয়ের খেলার চিত্র। দ্বিতীয়ার্ধে তারা বলের দখলে আধিপত্য দেখায় এবং কয়েকটি ভালো সুযোগও তৈরি করে। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারেনি দলটি।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে অনেকটাই রক্ষণাত্মক কৌশল নেয় অস্ট্রেলিয়া। আক্রমণে খুব বেশি না গেলেও নিজেদের রক্ষণভাগ গুছিয়ে রাখে তারা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা ধরে রেখে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় সকারুসরা।

অস্ট্রেলিয়ার নকআউট নিশ্চিত হওয়ার দিনে ‘ডি’ গ্রুপে বড় অঘটন ঘটিয়েছে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে।

তবে এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে পা রাখছে যুক্তরাষ্ট্র। আর রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর