মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
27.6 C
Dhaka
Homeজাতীয়সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

প্রকাশ: জুলাই ৭, ২০২৬ ২:৩৪

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত এমন অভিযোগ থাকলে বা কোনো অপরাধ হতে দেখলে, তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করা যাবে।

এছাড়া, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেছে দূতাবাস। এই ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের স্থানীয় আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলা এবং এ ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর