সোমবার, জুলাই ২০, ২০২৬
সোমবার, জুলাই ২০, ২০২৬
26.2 C
Dhaka
Homeবিনোদনঅস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

প্রকাশ: জুলাই ১৯, ২০২৬ ১০:১৫

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই)অভিনেত্রীর দীর্ঘদিনের এজেন্ট ফিল বেলফিল্ড মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসি থেকে জানা যায় এক বিবৃতিতে তিনি বলেন, ব্রেন্ডার মতো মানুষ আর আসবে না। তার চলে যাওয়ায় বিশ্বের অভিনয়জগৎ অপূরণীয় ক্ষতির মুখে পড়ল।

১৯৯০ সালে ‘মাই লেফট ফুট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জয় করে ইতিহাস গড়েন ব্রেন্ডা ফ্রিকার। এতে তিনি অভিনেতা ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই পুরস্কারের মাধ্যমে তিনি প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন।

ব্রেন্ডা ফ্রিকার ছোট পর্দাতেও ছিলেন সমান জনপ্রিয়। মেডিকেল নাটক ‘ক্যাজুয়ালটি’তে নার্স মেগান রোচ চরিত্রে ১৯৮৬ সালে প্রথম অভিনয় করেন এবং ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই নাটকে অভিনয় করেন। পাশাপাশি ‘হোম অ্যালোন টু’-এ সেন্ট্রাল পার্কের কবুতর প্রেমী বৃদ্ধা চরিত্রে তার অভিনয় প্রশংসা পেয়েছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ক্যাজুয়ালটি’র সহ-অভিনেতা ডেরেক থম্পসন ও ক্যাথি শিপটন। তারা ব্রেন্ডাকে অসাধারণ প্রতিভাবান, প্রাণবন্ত ও রসবোধসম্পন্ন মানুষ হিসেবে স্মরণ করেছেন।

ডাবলিনে জন্ম নেয়া ব্রেন্ডা অভিনয়জীবন শুরু করেন টেলিভিশন ও মঞ্চে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘করোনেশন স্ট্রিট’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’ এবং ‘ভেরোনিকা গেরিন’। তার মৃত্যুতে আয়ারল্যান্ডসহ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর