মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
28.7 C
Dhaka
Homeআন্তর্জাতিকইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় আগুন

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকায় আগুন

প্রকাশ: আগস্ট ৪, ২০২৬ ৮:৩৩

যুক্তরাজ্য যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফরাসি ও ব্রিটিশ উদ্ধারকারী দলের যৌথ অভিযানে দেড়শ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। চ্যানেল অ্যান্ড নর্থ সির ফরাসি মেরিটাইম প্রেফেকচার জানিয়েছে, নৌকাটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়ার পর মাঝপথে ইঞ্জিনে আগুন ধরে যায়।

উদ্ধারকৃতদের মধ্যে মোট ১৫৭ জনকে ফ্রান্সের বুলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার রাতে ফ্রান্স থেকে নৌকাটি ছেড়ে যায়। দুর্ঘটনার পর ফরাসি দুটি নৌকা ১০৩ জন এবং ব্রিটিশ নৌকাগুলো ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তাদের বুলোন-সুর-মের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।News

উল্লেখ্য, ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশ ঠেকানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেয়ার কথা জানানোর মাত্র একদিন পরই এই দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর