রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
27 C
Dhaka
Homeজেলার খবরডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪৮
প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪৭

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারেে সার্বিক দিকনির্দেশনায় ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য মোঃ মোবারক হোসেন টেস্টার মোবারককে (৩২) দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চননগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ, হাটহাজারী সার্কেল এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল আলম খানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ মোঃ ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) টং ঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যান্য সদস্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে মোঃ মোবারক হোসেন টেস্টার মোবারক (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে ২টি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারী, ১টি স্টিলের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের বাটযুক্ত রামদা, ১টি লোহার শাবল, ১টি ধারালো ছুরি, ১টি ধারালো ধামা,১টি ধারালো দা, ১টি এসএস পাইপ এবং ১টি লোহার রডসহ সর্বমোট ১০টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেবিট ইমন এবং মোঃ মোবারক হোসেন প্রকাশ কালা মোবারকের অন্যতম সহযোগী বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে

মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে ফটিকছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর