বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যপ্রবাসীরা ১৮ হাজার ৭৭০ কোটি টাকা পাঠালেন ১৪ দিনে 

প্রবাসীরা ১৮ হাজার ৭৭০ কোটি টাকা পাঠালেন ১৪ দিনে 

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৭:৪৯

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৭৬৯ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল সোমবার ৯১৪ সেপ্টেম্বর) প্রবাসী আয় এসেছে এক হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ৪০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৭৩৫ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর